আমরা যখন বাসায় ব্রডব্যান্ড লাইন সংযোগ করি তো সংযোগ করার পরবর্তীতে তখন সবারই একটা প্রশ্ন থাকে যে আমি লাইন নিলাম 1Mbps কিন্তু যখন ডাউনলোড দিই তখন ডাউনলোড স্পিড দেখায় 200 কেবিপিএস বা 128 কেবিপিএস বা তার একটু বেশি।তাহলে কি Internet Service Provider রা আমাকে পর্যাপ্ত পরিমাণ স্পিড দিচ্ছে না? তারা কি আমাকে ধোকা দিচ্ছে?
এটা
সম্পর্কে শুধুমাত্র দু লাইন বললেই
বুঝে যাবেন। সেটা হচ্ছে সংযোগ প্রদানকারীররা আপনাকে যে লাইন প্রদান
করে তার হিসাব হয়
Mb তে অর্থাৎ megabit এ। আর আপনি যেটা
ডাউনলোড করেন সেটার হিসাব
হয় MB তে অর্থাৎ Megabyte এ। আপনি
যদি আপনার ইন্টারনেটের আপলোড স্পিড ও ডাউনলোড স্পিড
চেক করবেন তখন দেখবেন সেটা
Mbps এ দেখাবে(ছোট হাতের b) অর্থাৎ
Megabit Per Second. আর
যদি ডাউনলোড তখন সেটা দেখাবে
MBps এ (বড় হাতের B) অর্থাৎ
Megabyte Per Second.
Wait…..এখানে
থামুন আর ৩০ সেকেন্ড
মনে মনে ভাবুন।
হ্যা
আপনি যা ভাবছেন তাই।
আমি
আগেই বলছি যে কোনো
ফাইলের ক্ষেত্রে হিসাব হয় Megabyte এ আর ইন্টারনেটের
ক্ষেত্রে হিসাব হয় Megabit এ।
তো মনে করুন আপনার
1Mbps এর একটি লাইন আছে,
তো এখান থেকে আপনি
ডাউনলোড স্পিড পাবেন 1÷8=0.125MBps.
অথবা
মনে করুন আপনার কাছে
10 Mbps এর একটি লাইন আছে,তো এখান থেকে
আপনি এক সেকেন্ডে ডাউনলোড
স্পিড পাবেন 10÷8=1.25 MBps.
এভাবে
আপনি যদি 1MB File এক সেকেন্ডে ডাউনলোড
করতে চান তাহলে আপনার
Link Speed লাগবে
8Mbps.
অথবা
মনে করুন আপনার কাছে
100Mbps এর কানেকশন আছে তো আপনি
100 MB এর একটি ফাইল ডাউনলোড
করতে চান। তাহলে কত সময় লাগবে?
দেখুন
আপনার কাছে স্পিড আছে
100Mbps,যদি এটাকে MB তে কনভার্ট করি
তাহলে হবে 100÷8=12.5 MBps
তাহলে
12.5 MB ফাইল ডাউনলোড হয়
১ সেকেন্ডে।
অতএব
100MB ফাইল ডাউনলোড হবে
100÷12.5 =8 Sce.
অর্থাৎ
100Mbps স্পিড থেকে 100 MB সাইজের একটি ফাইল ডাউনলোড
হতে সময় লাগবে ৮
সেকেন্ড।
এভাবে
হিসাব হবে।
আশাকরি
সবকিছু বুঝতে পেরেছেন,যদি না বুঝে
থাকেন তাহলে পোস্টটি আরেকবার পড়ুন তাহলেই বুঝে
যাবেন।
লেখার
মাঝে কোনো প্রকার ভুল
হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ,,,,,,,